Exam Date: November 28, 2023
বিষয় কোড: ০০২
(শুধু সাধারণ এবং সাধারণ ও কারিগরি/ পেশাগত উভয়)
পূর্ণমান-২০০
নির্ধারিত সময়: ৪ ঘণ্টা
[দ্রষ্টব্যঃ প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে]
১. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
(ক) বিদেশি উপসর্গযোগে ৬টি শব্দ গঠন করুন এবং উপসর্গসমূহ কী অর্থে প্রযুক্ত হয়েছে তা লিখুন।
(খ) বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম' অনুযায়ী নিচের শব্দগুলোর বানান সংশোধন করুন এবং কেন অশুদ্ধ তা লিখুন:
ঠান্ডা, মূর্ছা, জিনিষ, অলঙ্কার, সোনালী, স্বরণী।
(গ) নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন:
(i) সেইসব প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া উচিৎ।
(ii) আজ বৈকালে ঘুড়ে বেরিয়ে এসো।
(iii) আজকাল ভূরিওয়ালা লোক ভূড়ি ভূড়ি দেখা যায়।
(iv) নদীটির প্রবাহমানতা তাকে উচ্ছাসিত করে তুলেছে।
(v) আমি রবাহুত হয়েই সেখানে আহুতি দিতে গিয়েছি।
(vi) বিধি লঙ্ঘন হয়েছে।
(ঘ) নিহিতার্থ লিখে বাক্যে প্রয়োগ করুন।
বিষ নেই কুলোপনা চক্কর,
গোদের উপর বিষফোঁড়া,
চণ্ডীপাঠ থেকে জুতোসেলাই,
বানরের গলায় মুক্তোর হার;
সব শেয়ালের এক রা;
ত্রিশঙ্কু অবস্থা।
(ঙ) একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ উদাহরণসহ আলোচনা করুন।
২. ভাব-সম্প্রসারণ করুন:
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট
মুক্তি সেখানে অসম্ভব।
৩ সারাংশ লিখুন
অনেকে বলেন, আঁঠিই ফলের প্রধান অংশ এবং বৈজ্ঞানিক যুক্তির দ্বারা তাহার প্রমাণ করাও যায়। কিন্তু তথাপি অনেক রসজ্ঞ ব্যক্তি ফলের শসাটি খাইয়া তাহার আঁঠি ফেলিয়া দেন। তেমনি কোনো কাব্যের মধ্যে যদি-বা কোনো বিশেষ শিক্ষা থাকে, তথাপি কাব্যরসজ্ঞ ব্যক্তি তাহার রসপূর্ণ কাব্যাংশটুকু লইয়া শিক্ষাংশটুকু ফেলিয়া দিলে কেহ তাঁহাকে দোষ দিতে পারে না। কিন্তু যাহারা আগ্রহ সহকারে কেবল ঐ শিক্ষাংশটুকুই বাহির করিতে চাহেন, আশীর্বাদ করি তাঁহারাও সফল হউন এবং সুখে থাকুন। আনন্দ কাহাকেও বলপূর্বক দেওয়া যায় না। কুসুম্ভফুল হইতে কেহ-বা তাহার রঙ বাহির করে, কেহ-বা তৈলের জন্য তাহার বীজ বাহির করে, কেহ-বা মুগ্ধনেত্রে তাহার শোভা দেখে। কাব্য হইতে কেহ-বা ইতিহাস আকর্ষণ করেন, কেহ-বা দর্শন উৎপাটন করেন, কেহ-বা নীতি, কেহ- বা বিষয়জ্ঞান উদ্ঘাটন করিয়া থাকেন, আবার কেহ-বা কাব্য হইতে কাব্য ছাড়া আর কিছুই বাহির করিতে পারেন না।
৪. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লিখুন:
(ক) বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন।
(খ) 'বিদ্রোহী' কবিতায় পৌরাণিক অনুষঙ্গ ব্যবহারের বিশেষত্ব লিখুন।
(গ) 'কবর' নাটকের মূলবক্তব্য লিখুন।
(ঘ) 'চতুর্দশপদী' কবিতা-র বৈশিষ্ট্য বর্ণনা করুন।
(ঙ) শামসুর রাহমান রচিত 'স্বাধীনতা তুমি' কবিতার মর্মার্থ লিখুন।
৫. বাংলায় অনুবাদ করুন।
The process of acquiring language is important because it is what makes all other learning possible This is why learning all the skills we will need for communicating with other people throughout our lives is one of the main development tasks of carly childhood. Children acquire language through a natural. subconscious process during which they are unaware of grammatical rules. This happens especially when they acquire their first language. They repeat what they said to then and get a feel for what is and what is not correct. In order to acquire a language, they need a source of natural communication which is usually the mother, the father, or the caregivers.
৬. 'সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষার অপপ্রয়োগ' বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীর একটি কাল্পনিক সংলাপ রচনা করুন।
৭. পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত 'মঙ্গল শোভাযাত্রা'য় অংশগ্রহণের অনুভূতি জানিয়ে বন্ধুর কাছে পত্র লিখুন।
৮. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত যে-কোনো গ্রন্থের সমালোচনা লিখুন।
৯. প্রবন্ধ রচনা করুন: ইন্টারনেট সংস্কৃতি ও বিশ্বব্যবস্থা।